বিবাহে/তালাকে করণীয়
মুসলিম বিবাহ আইন অনুসারে মেয়ের বয়স ন্যূনতম ১৮ বছর ও ছেলের বয়স ন্যূনতম ২১ বছর হতে হয়। বিয়ের সময় ছেলে-মেয়ে উভয়ের বয়স প্রমাণের জন্য অবশ্যই জন্ম নিবন্ধন সার্টিফিকেট প্রদর্শণ করতে হবে। মেয়ে ও ছেলে উভয় পক্ষের ২ জন করে প্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে সাক্ষী ও একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে মেয়ের পক্ষ থেকে বিবাহে উকিল হিসেবে বিবাহ রেজিষ্ট্রেশন ফরমে তাদের নাম, ঠিকানা উল্লেখপূর্বক স্বাক্ষর করতে হয়। তবে উকিলের বিষয়টি বাধ্যতামূলক নয়, থাকলে ভাল হয় আর না থাকলে তেমন কোন অসুবিধা হয় না।
এই কাজী অফিসে বিবাহ বন্ধনের পাশাপাশি যদি কোন অনাকাঙ্খিত কারণে বিবাহ বন্ধন বিচ্ছেদের প্রয়োজন হয়, তাহলে সে ব্যবস্থাও রয়েছে। ছেলে যদি মেয়েকে তালাক দিতে চায় তাহলে সর্বপ্রথমে মেয়েকে লিখিতভাবে নোটিশ প্রদান করতে হবে। এরপর মেয়ে যে এলাকায় বসবাস করেন সে এলাকার সিটি কর্পোরেশনের/পৌরসভা/ইউনিয়ন পরিষদকে নোটিশের মাধ্যমে জানাতে হবে। উপরোক্ত কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে ক্ষেত্রবিশেষে ১০০ দিনের মধ্যে তালাক প্রক্রিয়া কার্যকর হয়। বিবাহের মতো তালাকের ক্ষেত্রেও সাক্ষী থাকতে হয়।
আমাদের সেবাসূহ:
গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত নিম্নোক্ত হারে ফি গ্রহণ করা হয়।
1. বিবাহ রেজিষ্ট্রেশন। [১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত, প্রতি ১০০০/- (এক হাজার) টাকা মোহরানায় ১৪.০০/- (চৌদ্দ টাকা) হারে চার্জ বা ফি গ্রহন করা হয়। অর্থাৎ প্রথম ১ লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা মোহরানা পর্যন্ত প্রতি লাখে ১,৪০০/- (চৌদ্দশত ) টাকা তারপর ৫ লক্ষ টাকা থেকে উপরে প্রতি লাখে শুধুমাত্র ১০০ (একশত) টাকা ফি গ্রহণ করা হয়। যাহা সরকারী রশিদেও মাধ্যমে গ্রহন করা হয় ও পার্টিকে টাকা বা ফি পরিশোধের রশিদ প্রদান করা হয়। ]
2. তালাক রেজিষ্ট্রেশন। [ ৫০০/- (পাঁচশত) টাকা বা ফি গ্রহন করা হয়।]
3. বাংলা কাবিন নামা (সত্যায়িত কপি)। [ ৫০/- (পঞ্চাশ) টাকা বা ফি গ্রহন করা হয়।]
4. ইংরেজী কাবিন নামা।
5. আরবী কাবিন নামা।
6. ইতাালি বা অনান্য ভাষায় কাবিন নামা।
7. ম্যারিজ সার্টিফিকেট বা বিবাহ সনদপত্র।
8. তালাক নামা সার্টিফিকেট।
9. কোর্ট ম্যারিজ সার্টিফিকেট।
10. হারিয়ে যাওয়া কাবিন নামা বা তালাক নামা পুনরায় প্রদান।
11. স্বামী- স্ত্রী বিদেশে যেতে ইংরেজী/আরবী/ইতালী সহ যে কোন ভাষায় কাবিন নামা বা তালাক নামা সরবরাহ করা হয়।
ক্রমিক নং ৪ থেকে ১১ পর্যন্ত উক্ত সেবা সমূহ গ্রহণ করতে হলে বিভিন্ন খরচ অনুপতে বিভিন্ন ধরনের চার্জ দিতে হবে।